| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলে ফিরছেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৬ ১৭:০৫:৫০
ব্রাজিল দলে ফিরছেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: প্রায় ২২ মাস পর ব্রাজিলের জাতীয় দলে ফিরতে চলেছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সব ঠিক থাকলে আগামী মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।

নেইমার গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছিলেন। এরপর থেকে তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। যদিও জুনে তার ফেরার কথা ছিল, তবে তখন কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে রাখেননি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম 'ও গ্লোবো'-এর প্রতিবেদন অনুযায়ী, নেইমার বর্তমানে তার ক্লাব সান্তোসের হয়ে নিয়মিত ম্যাচ খেলছেন এবং ফিট আছেন। তাই আগামী ২৫ আগস্ট যখন ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে, তখন নেইমারের নাম থাকার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন- আর্জেন্টিনার পরবর্তী ২ ম্যাচ, কখন-কোথায়

আরও পড়ুন- হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে বাংলাদেশ

ব্রাজিল ইতিমধ্যেই কনমেবল বাছাইপর্বের পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে ২০২৬ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখন নেইমারের মতো একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকার ফেরা দলের জন্য আরও ইতিবাচক হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলেও যোগ করা ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...