| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৭ ১০:২১:০৪
পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী শিশুদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাসেরও বেশি সময় পিছিয়ে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, এখন তা পিছিয়ে ১২ অক্টোবর থেকে শুরু হবে। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে প্রস্তুতিতে বিলম্ব হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে যা জানা গেল

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, স্বাস্থ্য সহকারীরা মাঠে না থাকলে এই বিশাল ক্যাম্পেইন পরিচালনা করা সম্ভব নয়। তাদের আন্দোলনের কারণে সময়মতো প্রস্তুতি শেষ করা যায়নি, তাই কর্মসূচি পেছানো হয়েছে।

তিনি আরও বলেন, এই বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি ১৭ আগস্ট ইস্যু করা হবে।

নতুন সূচি

নতুন সূচি অনুযায়ী, এই টিকাদান কার্যক্রম মোট ১৮ কার্যদিবস ধরে চলবে। এর মধ্যে প্রথম ১০ দিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরবর্তী আট দিন টিকাদান কেন্দ্রগুলোতে অনুপস্থিত শিশু এবং যারা স্কুলে যায় না, তাদের টিকা দেওয়া হবে।

নিবন্ধন প্রক্রিয়া

ইপিআই জানিয়েছে, টিকাদানের জন্য নিবন্ধন ও কার্ড দেওয়ার নিয়ম আগের মতোই থাকবে। জন্ম নিবন্ধন সনদ ছাড়াও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করা যাবে। সরকার ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে এই টিকা দেবে। এই এক ডোজ ইনজেকটেবল টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত টাইফয়েড থেকে সুরক্ষা দেবে।

আরও পড়ুন- শিশুদের টাইফয়েডের টিকা: নিবন্ধন করবেন যেভাবে

আরও পড়ুন- ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেবে সরকার

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে ভারত ও ব্রাজিলের মধ্যকার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রীতি ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...