| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বন্যার পূর্বাভাস: রোববার ৮ জেলা প্লাবিত হতে পারে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৬ ২১:৪৪:০২
বন্যার পূর্বাভাস: রোববার ৮ জেলা প্লাবিত হতে পারে

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রোববার (১৭ আগস্ট) সকালের মধ্যে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনিবার (১৬ আগস্ট) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

যেসব নদীর পানি বাড়ছে

* পদ্মা নদী: গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি কমলেও পদ্মা নদীর পানি বেড়েছে। পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টার মধ্যে এই নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

* আত্রাই নদী: নওগাঁ জেলার আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে আত্রাই নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

* যমুনা নদী: গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানিও বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় এর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে।

বৃষ্টিপাত ও অন্যান্য নদীর অবস্থা

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

* সিলেট বিভাগ: এই বিভাগের কুশিয়ারা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।

* রংপুর বিভাগ: তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দু'দিন স্থিতিশীল বা হ্রাস পেলেও তৃতীয় দিন তা আবার বাড়তে পারে।

আরও পড়ুন- ফারাক্কা বাঁধের গেট খুললো ভারত, ডুবে যাবে বাংলাদেশ

আরও পড়ুন- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের আশঙ্কা

* ব্রহ্মপুত্র নদ: ব্রহ্মপুত্র নদের পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...