| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:৪১:৪৫
গণভোটের ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ এই আবেদনটি দাখিল করেন। রিটে গণভোটের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এর প্রকাশিত ফলাফলের গেজেট স্থগিত করার আর্জি জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী আতাউল মজিদ তৌহিদ জানান, ১২ ফেব্রুয়ারি যে প্রক্রিয়ায় গণভোট সম্পন্ন হয়েছে এবং ১৩ ফেব্রুয়ারি যে গেজেট প্রকাশিত হয়েছে, তার বৈধতা পর্যালোচনার দাবি রাখে। এই যুক্তিতেই ফলাফল বাতিলের আবেদন জানানো হয়েছে। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এই রিটের শুনানি হতে পারে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংশোধনের প্রস্তাবের ওপর জনগণের মতামত নিতে এই গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, ৪ কোটি ৮২ লাখের বেশি ভোটার প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন, যেখানে ‘না’ ভোট পড়ে ২ কোটি ২০ লাখের কিছু বেশি। বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হলেও এখন আইনি লড়াইয়ে গড়ালো এই গণভোটের ভবিষ্যৎ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...