| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

মন্ত্রী–প্রতিমন্ত্রীরা কত বেতন পান, কী কী সুবিধা থাকে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৯:১৬:১৬
মন্ত্রী–প্রতিমন্ত্রীরা কত বেতন পান, কী কী সুবিধা থাকে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন আরও ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

দেশ পরিচালনার দায়িত্ব পালনের বিনিময়ে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্ধারিত বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পান। সংশ্লিষ্ট আইন অনুযায়ী বেতনের পাশাপাশি সরকারি বাসভবন, গাড়ি, ভ্রমণ সুবিধা, জনবলসহ নানা প্রাতিষ্ঠানিক সহায়তা তাদের জন্য বরাদ্দ থাকে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষের আগ্রহ এখন একটাই—মাস শেষে ঠিক কত বেতন পান তারা, আর কী কী সুবিধা ভোগ করেন?

প্রধানমন্ত্রীর বেতন-ভাতা

২০১৬ সালের সংশোধিত আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা।এর সঙ্গে রয়েছে—

* মাসিক বাড়ি ভাড়া: ১ লাখ টাকা

* দৈনিক ভাতা: ৩ হাজার টাকা

* সরকারি বাসভবন, যার সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের পুরো ব্যয় সরকার বহন করে

মন্ত্রীর বেতন-ভাতা

একজন মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপ একই পরিমাণ বেতন পান। এই বেতনের ওপর কোনো আয়কর দিতে হয় না।

অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে—

* দৈনিক ভাতা: ২ হাজার টাকা

* নিয়ামক ভাতা: মাসে ১০ হাজার টাকা

* স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা

* মোবাইল ফোন কেনার জন্য এককালীন ৭৫ হাজার টাকা

* সার্বক্ষণিক সরকারি গাড়ি এবং ঢাকার বাইরে সফরের জন্য অতিরিক্ত জিপ* সরকারি খরচে রেল ও বিদেশ ভ্রমণ

* বিনা ভাড়ায় সরকারি বাসভবন, যেখানে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ব্যয় সরকার বহন করে

* সরকারি বাসায় সর্বোচ্চ ৫ লাখ টাকার আসবাবপত্র

* সরকারি বাসায় না থাকলে মাসে ৮০ হাজার টাকা বাড়িভাড়া এবং সংশ্লিষ্ট সেবা খাতের বিল

* বিমান ভ্রমণে ৮ লাখ টাকার বীমা সুবিধা

* সার্বক্ষণিক নিরাপত্তা

এ ছাড়া যাতায়াত ও পরিবারের ভ্রমণ ব্যয়ও সরকার বহন করে। ব্যক্তিগত দপ্তরের জন্য উপসচিব পদমর্যাদার একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার সহকারী একান্ত সচিবসহ একাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকেন।

প্রতিমন্ত্রীর বেতন-ভাতা

প্রতিমন্ত্রীর মাসিক বেতন ৯২ হাজার টাকা। এ আয়ও করমুক্ত।

সুবিধাগুলো হলো—

* দৈনিক ভাতা: ১ হাজার ৫০০ টাকা

* নিয়ামক ভাতা: ৭ হাজার ৫০০ টাকা

* স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৭ লাখ টাকা

* মোবাইল ফোনের জন্য ৭৫ হাজার টাকা

* বিনা ভাড়ায় সরকারি বাসভবন ও রক্ষণাবেক্ষণ ব্যয়

* সর্বোচ্চ ৪ লাখ টাকার আসবাবপত্র

* সরকারি বাসায় না থাকলে মাসে ৭০ হাজার টাকা বাড়িভাড়া ও সংশ্লিষ্ট বিল

* নির্ধারিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী

উপমন্ত্রীর বেতন-ভাতা

উপমন্ত্রীর মাসিক বেতন ৮৬ হাজার ৫০০ টাকা, এটিও করমুক্ত।

তারাও পান—

* দৈনিক ভাতা: ১ হাজার ৫০০ টাকা

* নিয়ামক ভাতা: ৫ হাজার টাকা

* স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৫ লাখ টাকা

* মোবাইল ফোনের জন্য ৭৫ হাজার টাকা

* বিনা ভাড়ায় সরকারি বাসভবন বা বিকল্প হিসেবে বাড়িভাড়া

* নির্দিষ্ট পরিমাণ আসবাবপত্র

* প্রয়োজনীয় দপ্তরীয় জনবল

মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের মধ্যে যারা সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত, তারা সংসদ সদস্যদের জন্য নির্ধারিত অতিরিক্ত সুবিধাও পান।

সব মিলিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের জন্য তাদের জন্য নির্ধারিত বেতন-ভাতার পাশাপাশি প্রশাসনিক ও নিরাপত্তা সহায়তাসহ বিস্তৃত সুবিধা কাঠামো রয়েছে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...