| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ছবি সরানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৮ ১৪:৪৭:৫০
রাষ্ট্রপতির ছবি সরানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক: সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরকারি দপ্তর বা মিশন থেকে সরিয়ে ফেলার কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। গতকাল রবিবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সরকারি দপ্তরগুলোতে কোনো প্রতিকৃতি বা ছবি ব্যবহার না করার বিষয়ে ‘জিরো পোর্ট্রেট’ নীতি বজায় রেখেছে।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “এরপরও কেউ কেউ নিজ দায়িত্বে সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি ব্যবহার করেছেন। তবে সেগুলো সরিয়ে ফেলার জন্য কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, এই বিষয়টিকে কেন্দ্র করে রবিবার বাজার গরম করা হয়েছে। যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণার পর রাজনীতি নিয়ে গুজব ছড়ানোর সুযোগ কমে আসছে, তাই কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো বিষয়গুলোকেও পাহাড়সম করে তোলা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...