| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কমে গেল পেঁয়াজের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৭ ১৫:২২:৫৩
কমে গেল পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই অনুমতির পর থেকেই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। গত কয়েক দিনের ব্যবধানেই প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫ টাকা কমে এখন ৬৫ টাকায় নেমে এসেছে।

ইতিমধ্যে, গত বৃহস্পতিবার দেশের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ১০০ টন পেঁয়াজ দেশে এসেছে। অন্যদিকে, হিলি স্থলবন্দরেও পেঁয়াজ আসার অপেক্ষায় রয়েছে। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, প্রথম ধাপে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন করে পেঁয়াজ আনতে পারবে।

তবে এই সীমিত পরিমাণ আমদানির অনুমতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ রয়েছে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, "সরকার যদি সীমিত পরিমাণে আইপি (ইমপোর্ট পারমিট) দেয় এবং প্রতিদিন মাত্র ৩০ টনের শর্ত জুড়ে দেয়, তাহলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। আগে এমন শর্ত ছিল না।"

আরও পড়ুন- অবশেষে কমলো ইলিশের দাম

আরও পড়ুন- ফের বাড়লো চাল পেঁয়াজ ডিমের দাম, সবজি ৮০ টাকা

ব্যবসায়ীরা আশা করছেন, যদি আমদানি সহজ করা হয়, তাহলে বাজারে পেঁয়াজের দাম আরও কমবে এবং তা ভোক্তাদের নাগালের মধ্যে আসবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...