| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

অবশেষে কমলো ইলিশের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৫ ২৩:০০:২৬
অবশেষে কমলো ইলিশের দাম

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর ইলিশের দাম কিছুটা কমেছে। চলতি মৌসুমের শুরু থেকেই আকাশছোঁয়া দামের কারণে ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। তবে গত কয়েকদিন ধরে দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ইলিশের সরবরাহ কম থাকায় এতদিন দাম বেশি ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে চাঁদপুরের মাছের আড়তে ইলিশের আমদানি বেড়েছে। প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ আসছে।

কেমন কমেছে ইলিশের দাম

স্থানীয় বাজারের তথ্য অনুযায়ী, ইলিশের আকারভেদে প্রতি কেজিতে দাম কমেছে ৩০০ থেকে ৬০০ টাকা।

* বড় ইলিশ (১ কেজির বেশি): আগে যার দাম ছিল ৩০০০ টাকা, এখন তা ২২০০ থেকে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

* মাঝারি ইলিশ (৭০০-৮০০ গ্রাম): এই ইলিশের দাম এখন ১৯০০ থেকে ২০০০ টাকা।

* ছোট ইলিশ (২০০-২৫০ গ্রাম): ছোট ইলিশ ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা আশা করছেন, ইলিশের আমদানি এভাবে অব্যাহত থাকলে তারা আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।

আরও পড়ুন- আজকের বাজারে ইলিশের দাম কত

আরও পড়ুন- পেঁয়াজের দাম কমবে! ৮ মাস পর আমদানি শুরু

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, বর্ষা মৌসুমে ইলিশের প্রাপ্যতা এমনিতেই বাড়ে। দক্ষিণাঞ্চল থেকে নিয়মিত ইলিশ আসছে। তিনি আশা করেন, আমদানি আরও বাড়লে ভবিষ্যতে ইলিশের দাম আরও কমবে এবং সাধারণ মানুষ কম দামে ইলিশ কিনতে পারবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...