| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘের সতর্কবার্তায় বাংলাদেশে রাজনৈতিক ব্যাপক পরিবর্তন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৭ ১১:১৮:০৪
জাতিসংঘের সতর্কবার্তায় বাংলাদেশে রাজনৈতিক ব্যাপক পরিবর্তন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন দমন করতে সেনাবাহিনী অংশ নিলে, বাংলাদেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হতে পারে—এমন সতর্কবার্তা দেয়া হয় জাতিসংঘের পক্ষ থেকে।

বিবিসির "হার্টক" অনুষ্ঠানে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফোলকার তুর্ক এই তথ্য জানান। তিনি বলেন, "আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা অপরিহার্য।" অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেনসহ বিভিন্ন দেশের পরিস্থিতি উদাহরণ হিসেবে তুলে ধরেন তুর্ক।

বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। অনুষ্ঠানে ফোলকার তুর্ক জানান, বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল এবং তাদের দমন করতে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে নিপীড়ন চালানো হয়।

ফোলকার তুর্ক বলেন, "আমাদের কাছে বড় আশা ছিল যে জাতিসংঘ কি করবে? আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যাতে তারা এই আন্দোলনে জড়িত না হয়। যদি তারা এতে অংশ নেয়, তবে তারা আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে পারবে না। ফলস্বরূপ, আমরা একটি রাজনৈতিক পরিবর্তন দেখতে পাই।"

তিনি আরো জানান, "নতুন সরকার গঠন হওয়ার পরও জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে নজর রেখেছিল।" তিনি বলেন, "মোহাম্মদ ইউনুস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, আমাকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে বলেছিলেন এবং বাংলাদেশে ঘটে যাওয়া পরিস্থিতি তদন্ত করতে নির্দেশ দেন। আমরা তাই করেছি। গত বছর বাংলাদেশে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং ছাত্রদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছি। তারা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল।"

অনুষ্ঠানে ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংকট নিয়েও কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার।

এখন, জাতিসংঘ বাংলাদেশসহ বিভিন্ন দেশের পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়ে তার ভূমিকা আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...