| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ক্রীরা উপদেষ্টার পর তামিমকে নিয়ে মহা খুশির বার্তা দিলেন প্রধান নির্বাচক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৩ ০৮:৪৬:৫৭
ক্রীরা উপদেষ্টার পর তামিমকে নিয়ে মহা খুশির বার্তা দিলেন প্রধান নির্বাচক

তামিম ইকবাল দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। এবার ফিটনেস থাকলেও ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন তিনি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দলের এই সাবেক অধিনায়কের অন্তর্ভুক্তির বিষয়ে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

কিছুদিন আগে তামিম পরিচালনা পর্দের চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। তার পরেই সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে, তাকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে চূড়ান্ত ফলাফল বোর্ডের বাইরে আসার কথা ছিল।

কিন্তু দেশের সরকারের পতনের পর কাউন্সিলে সবকিছু পাল্টে যায়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন নিজেই দেশ ছেড়েছেন। এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে বসতে রাজি হয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলেন, 'আগে আমরা জানতাম যে সভাপতি (নাজমুল হাসান পাপন) সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে। এরপর একটা সিদ্ধান্ত আসবে। সে সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই।

এদিকে ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গে লিপু বলেন, 'রাজনীতির পাশাপাশি কেউ জাতীয় দলে থাকতে পারবে কিনা এটা নিয়ে কাল সোহান বলেছে... সোহান কাল যা বলেছে এটার সঙ্গে আমি একটা বার্তা যোগ করতে চাই, সংস্কার দুই জায়গাতেই হতে হবে। খেলোয়াড়ের জন্যে যেমন.. জাতীয় দলকে সেবা করার সময় তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে।

'পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে কথা চলছে এই অন্তর্বর্তীকালীন সরকার.. সেখানে একটা রাজনৈতিক দলেরও কী উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে তার রাজনৈতিক দলে নেয়া? তারা তো জনগণের জন্যই কাজ করে, দেশের জন্যেই ভাবে। এটা ওয়ান ওয়ে ট্রাফিক না। আপনি শুধু একজন খেলোয়াড়কে দোষ দিতে পারেন না। এখানে রাজনৈতিক দলকেও দায়ভার নিতে হবে। ভবিষ্যতের ব্যাপারে আমি আমার চিন্তাভাবনা একটু শেয়ার করলাম।'-যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...