| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

যে বয়সে ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৭ ১১:১৭:৪৫
যে বয়সে ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা

নিজস্ব প্রতিবেদক: বিয়ে শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত হতে পারে—এমনই ইঙ্গিত দিয়েছে নতুন এক গবেষণা। যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে, যারা কখনো বিয়ে করেননি তাদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

গবেষণায় যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ৪০ লক্ষেরও বেশি মানুষের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করা হয়। ফলাফলে দেখা যায়, প্রায় সব ধরনের প্রধান ক্যানসারের ক্ষেত্রেই অবিবাহিতদের ঝুঁকি বেশি।

গবেষণা অনুযায়ী, অবিবাহিত পুরুষদের ক্যানসারের ঝুঁকি বিবাহিতদের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি, প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত।

বিশেষ করে ধূমপান বা সংক্রমণজনিত ক্যানসারের ক্ষেত্রে এই পার্থক্য আরও স্পষ্ট বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, অবিবাহিত পুরুষদের মধ্যে মলদ্বারের ক্যানসারের হার বিবাহিতদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। অন্যদিকে অবিবাহিত নারীদের ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি প্রায় তিন গুণ বেশি।

গবেষকদের মতে, বিয়ে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনে। খাদ্যাভ্যাস, মানসিক যত্ন, স্বাস্থ্যসচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা—এসব বিষয় বিবাহিত জীবনে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব পায়। এর প্রভাব পরোক্ষভাবে স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এর মানে এই নয় যে বিয়ে করলেই ক্যানসার থেকে সুরক্ষা পাওয়া যাবে। এটি শুধুমাত্র একটি সামাজিক ও আচরণগত সম্পর্কের ইঙ্গিত।

গবেষকরা আরও পরামর্শ দিয়েছেন, অবিবাহিত ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতন জীবনযাপন এবং ঝুঁকিপূর্ণ অভ্যাস এড়িয়ে চলা জরুরি।

সব মিলিয়ে গবেষণাটি বলছে, আমাদের সামাজিক জীবনধারা ও অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...