| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এনসিপি কর্মী জান্নাতারা আরা রুমীর রহস্যজনক মৃত্যু

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ১৮ ১৩:৫৫:৪৫
এনসিপি কর্মী জান্নাতারা আরা রুমীর রহস্যজনক মৃত্যু

হাজারীবাগের ছাত্রী হোস্টেল থেকে এনসিপি কর্মী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার একটি হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

৩০ বছর বয়সী জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার জাকির হোসেনের মেয়ে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা হোস্টেলের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুমীর মরদেহ দেখতে পান। হোস্টেলটির কক্ষগুলো হার্ডবোর্ড দিয়ে বিভক্ত থাকায় পাশের ঘর থেকে গৃহকর্মী প্রথমে বিষয়টি দেখতে পান এবং পরে চিৎকার শুরু করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

প্রাথমিক তদন্তে পুলিশ রুমীর ঘর থেকে মানসিক অবসাদের কিছু ওষুধ উদ্ধার করেছে। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে যে, পারিবারিক কারণে তিনি গত কিছু দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনি পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...