| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

স্বতন্ত্র নন হিরো আলম, জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বড় দলের হয়ে

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৯ ১৯:০৯:৪৫
স্বতন্ত্র নন হিরো আলম, জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বড় দলের হয়ে

নিজস্ব প্রতিবেদক: দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, তিনি ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ (জিইউপি) থেকে প্রার্থী হতে পারেন। যদিও বিষয়টি নিয়ে হিরো আলম সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

হিরো আলম বলেন, "সময় হলে সব কিছু জানাবো। তবে এটুকু বলতে পারি, এইবার আমি যেকোনো দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবো—স্বতন্ত্র না। কয়েক দিনের মধ্যেই জানাতে পারবো কোন দলের হয়ে অংশ নিচ্ছি।"

নুরের সঙ্গে বৈঠক ও আসন ঘোষণা

হিরো আলমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ভিপি নুর ও হিরো আলমের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমনকি নুরুল হক নুর তাঁর কার্যালয়েও হিরো আলমের সাথে সাক্ষাৎ করেছেন।

হিরো আলম নিশ্চিত করেছেন, তিনি এবার দুটি আসন থেকে নির্বাচন করবেন—ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)।

তিনি বলেন, "এর আগেও আমি দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। জনগণ তো চায় আমি নির্বাচন করি। তাই সিদ্ধান্ত নিয়েছি দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবো।"

ভোটের মাঠে কঠিন লড়াই

হিরো আলমের এই দুই আসনেই শক্তিশালী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে:

* ঢাকা-১৭ আসনে: হিরো আলমকে লড়তে হবে আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি) সহ জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি এবং আরও কয়েকটি দলের প্রার্থীর সঙ্গে।

* বগুড়া-৪ আসনে: এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মোশারফ হোসেনের নাম শোনা যাচ্ছে। এই আসনেও একাধিক দলের প্রার্থী থাকবেন।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...