| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৮ ১৯:৫৩:৫১
এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার মঙ্গলবার (৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন যে, আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করা হবে। দেশের সব শিক্ষা বোর্ডের খাতা মূল্যায়ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

অধ্যাপক কামাল উদ্দিন জানান, বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি কাজ দ্রুত গতিতে চলছে। তিনি বলেন, '১৮ অক্টোবর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। আমরা তার আগেই ফল প্রকাশের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।'

যদিও ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তারিখ নির্ধারিত হলে দ্রুতই তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...