| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতন কবে পাবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৬ ০৮:৫৯:৩৮
শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতন কবে পাবেন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আগামী সপ্তাহের মাঝামাঝি সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পেতে যাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বেতনের অর্থ ইতোমধ্যে আইবাস (iBAS++) সিস্টেমে জমা হয়ে গেছে।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, "দুর্গাপূজার লম্বা ছুটির কারণে চলতি সপ্তাহে বেতনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আশা করা যায়, আগামী সোমবার (৬ অক্টোবর) অথবা মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা তুলতে পারবেন।"

বেতনের প্রাপ্যতা

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

এর মধ্যে স্কুলের শিক্ষক-কর্মচারীর সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ২০০ জন এবং কলেজের শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৮৬ হাজার ১৭৭ জন। এই বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা আগামী সপ্তাহেই ব্যাংক হিসাবে জমা হবে।

সোহাগ/

ট্যাগ: বেতন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...