| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ঢাকা বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ; যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১০:০৫:৩৭
ঢাকা বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ; যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: মেগাসিটি ঢাকার বায়ুদূষণ আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় নানা কারণে কয়েক বছর ধরেই ঢাকার বাতাস উদ্বেগজনক পর্যায়ে থাকলেও আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তা ‘বিপর্যয়কর’ অবস্থায় পৌঁছেছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩২২, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৪০৪। এছাড়া ২১২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা এবং ২০৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দিল্লি। তালিকার পঞ্চম স্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৬৯। বায়ুমানের এই সূচক অনুযায়ী কলকাতা, দিল্লি ও দোহার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ হলেও ঢাকা ও লাহোরের বাতাস ‘বিপর্যয়কর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়। এই অবস্থায় নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকার বর্তমান স্কোর ৩২২ হওয়ায় প্রাতঃভ্রমণকারী এবং কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষের ফুসফুসে বিষাক্ত কণা প্রবেশের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।

পরিবেশবিদদের মতে, শুষ্ক মৌসুমে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া এবং চারপাশের ইটভাটার দূষণই ঢাকার বাতাসকে এতোটা বিষাক্ত করে তুলছে। বর্তমান এই পরিস্থিতি মোকাবিলায় ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সামনের দিনগুলোতে জনস্বাস্থ্য পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...