| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, যা জানা গেল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৪ ১৭:৩৭:৩৬
প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বিদেশি একটি নম্বর থেকে দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম শুক্রবার (৩ অক্টোবর) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হুমকির নেপথ্যে রাষ্ট্রবিরোধী মামলা

ওসি মাইনুল ইসলাম জিডিতে উল্লেখ করেছেন, গত ২৮ সেপ্টেম্বর (শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে) স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা থানা এলাকার কিছু আওয়ামী লীগ নেতাকর্মীকে নিয়ে একটি গোপন বৈঠক করেন। পুলিশ খবর পেয়ে অভিযান চালালে তারা দ্রুত পালিয়ে যায়।

এই ঘটনার জেরে গত বৃহস্পতিবার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ৬৫ জনের নাম উল্লেখ করে পুলিশ একটি মামলা করে। পুলিশ মনে করছে, এই মামলায় ক্ষিপ্ত হয়েই হুমকি দেওয়া হয়েছে।

জিডিতে বলা হয়, মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসি মাইনুল ইসলামকে ফোন করে তাঁকে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন।

পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ

ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, মিথুন ঢালী একটি নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। তিনি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিয়েছেন।

উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তিনি জিডিটি করেছেন এবং অভিযুক্ত মিথুন ঢালীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এই হুমকির বিষয়টি বর্তমানে পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...