| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আশা ইসলাম

রিপোর্টার

কবরের পাশে দাঁড়ালে মৃত ব্যক্তি কি বুঝতে পারে

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৭:১৫:৫৯
কবরের পাশে দাঁড়ালে মৃত ব্যক্তি কি বুঝতে পারে

মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে যখন আমরা জিয়ারত করি বা সালাম পেশ করি, তখন সেই মৃত ব্যক্তি কি আমাদের উপস্থিতি বা সালাম টের পান? ইসলামি চিন্তাবিদদের মধ্যে এই বিষয়ে একটি প্রচলিত ও গুরুত্বপূর্ণ মতামত রয়েছে, যা বহু সালাফ (পূর্বসূরি) ওলামাদের দ্বারা সমর্থিত।

মৃত ব্যক্তি কি টের পান

বেশিরভাগ সালাফ বা পূর্ববর্তী বিজ্ঞ ওলামাদের মত হলো, মৃত ব্যক্তি কবরের পাশে দাঁড়ানো ব্যক্তিকে টের পান এবং সালামের জবাবও দেন।

* বারজাখী জীবন: মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জীবনকে 'বারজাখী জীবন' বলা হয়। মানুষের শরীর মাটির সাথে মিশে গেলেও, আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবনে বিশেষ কিছু অনুভূতি অনুভব করার ক্ষমতা তাদের দেন।

* উপস্থিতি টের পাওয়া: কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে কে আসলো, সেটা মৃত ব্যক্তি টের পান।

* সালামের জবাব: যখন সালাম পেশ করা হয়, তখন তিনি সেই সালামের জবাবও দেন, যদিও তা আমরা শুনতে পাই না। ইমাম ইবনে আব্দুল বার (র.) সহ অনেক ইমামগণ এ বিষয়ে বহু হাদিস উল্লেখ করেছেন।

আরও পড়ুন- গোসল ফরজ হলে যে ৫টি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ

আরও পড়ুন- মৃত্যুর পর কি মা-বাবার সাথে দেখা হবে: শায়খ আহমদুল্লাহ

তবে, সমসাময়িক কিছু ওলামা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু উম্মাহর বৃহত্তর অংশের সালাফদের মতামত অনুযায়ী, হাদিসের আলোকে এই বিশ্বাস প্রচলিত যে মৃত ব্যক্তি তার পরিচিত বা অপরিচিত যে-ই হোক না কেন, কবর জিয়ারত করলে এবং সালাম পেশ করলে তিনি টের পান। আল্লাহ তাআলা সেই মুহূর্তে তাকে সালামের জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় রুহ বা অনুভূতি ফিরিয়ে দেন এবং তিনি রিপ্লাই করেন।

আশা ইসলাম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...