| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

২০২৬ সালে রোজা ২৯ নাকি ৩০টি; যা জানা গেল

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৫:১৬:২০
২০২৬ সালে রোজা ২৯ নাকি ৩০টি; যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালে রমজান মাস কত দিনের হবে এবং ঈদুল ফিতর কবে হতে পারে, তা নিয়ে আগাম তথ্য দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব যা বলছে

১. রমজান শুরু: ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন চাঁদের জন্ম হলেও ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে, যা খালি চোখে দেখা অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন।

২. রমজান শেষ ও ঈদ: হিসাব অনুযায়ী, রমজানের শেষ দিন হতে পারে ১৯ মার্চ। সেক্ষেত্রে ২০ মার্চ সারা বিশ্বে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ইব্রাহিম আল জারওয়ান আরও উল্লেখ করেন যে, ভৌগোলিক অবস্থানের কারণে রমজান শুরুর তারিখ নিয়ে বিভিন্ন দেশে সামান্য মতপার্থক্য থাকলেও, মাসের শেষে এই পার্থক্য আর থাকবে না। অর্থাৎ, প্রায় সব দেশেই একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে রমজান ও ঈদের তারিখ নির্ধারিত হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...