আখতারের ওপর ডিম নিক্ষেপকারী ব্যাক্তি পরিচয় জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা মিজানুর রহমান।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক পুলিশ জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করে। মিজানুরের বাড়ি সিলেটে এবং আটকের সময় তাকে হাতকড়া পরানো হয়।
ঘটনার বিস্তারিত
সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে শুরু করে আওয়ামী লীগের কর্মীরা।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপি কর্মী তাদের নিরাপত্তার জন্য এগিয়ে আসেন। কিন্তু সেই সুযোগে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করে। এই হামলার প্রতিবাদে আখতার হোসেন 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় তারা নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
