ডাকসুর জিএস হতে যাচ্ছে রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হওয়া গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হতে চলেছে। একটি তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এম.ফিল প্রোগ্রামে ভর্তি হওয়ায় তার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এর ফলে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার প্রার্থীতাও অবৈধ ছিল বলে বিবেচিত হচ্ছে।
এই সুপারিশের ভিত্তিতেই জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের তদন্ত করা হয়েছে। যদি গোলাম রাব্বানীর জিএস পদ আনুষ্ঠানিকভাবে বাতিল হয়, তাহলে ওই নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খানকে ডাকসুর জিএস হিসেবে ঘোষণা করা হতে পারে।
গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের খবরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, "দীর্ঘ সময় পর হলেও আমি ন্যায়বিচার পেতে যাচ্ছি। গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হননি। সেই নির্বাচনে আমাদের প্যানেল ১১টি পদে জয়ী হলেও মাত্র দুটি পদে আমাদের বিজয়ী ঘোষণা করা হয়েছিল।"
তিনি আরও বলেন, "আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা গুরুত্বের সঙ্গে আমার অভিযোগ বিবেচনা করেছে।"
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভোট কারচুপি, কৃত্রিম লাইন তৈরি, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোটারদের ভয় দেখানো এবং অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশ নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও গভীর তদন্ত প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ওই নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছিলেন নুরুল হক নুর, যিনি পেয়েছিলেন ১১ হাজার ৬২ ভোট। অন্যদিকে, জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে গোলাম রাব্বানীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খান পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। এখন গোলাম রাব্বানীর পদ বাতিল হলে প্রায় ছয় বছর পর রাশেদ খানের জিএস হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা
- স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, আরও বাড়ার ইঙ্গিত
