সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
ডাকসু নির্বাচনে জয়ী শিবির প্যানেলকে যা বললেন নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্ব জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে।
নুরের বার্তা
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুর বলেন, “ছাত্ররাজনীতি হতে হবে জাতীয় রাজনীতির কালো প্রভাবমুক্ত এবং শিক্ষার্থী ও জাতির কল্যাণে নিবেদিত।”
তিনি নবনির্বাচিত ভিপি-জিএসসহ সকল বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা ধৈর্য্য ও দক্ষতার সঙ্গে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করেছেন।
ভবিষ্যতের ডাকসু নিয়ে নুরের ভাবনা
নুর নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন।
আরও পড়ুন- ডাকসু নির্বাচনে শিবিরের গুপ্ত কৌশলই কি জয়ের কারণ
আরও পড়ুন- ডাকসুর নির্বাচনে জয়ী হয়ে যে ঘোষণা দিলেন সাদিক কায়েম
এছাড়া তিনি ডাকসু ও হল সংসদ নির্বাচনকে একাডেমিক কার্যক্রমের মতো ক্যালেন্ডারভুক্ত করার প্রস্তাব দেন। তার মতে, এটি কার্যকর হলে প্রতিবছর নিয়মিতভাবে ডাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
আহমেদ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
