| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে মুখ খুলল ভারত

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২০ ২৩:৩২:৫৭
আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে মুখ খুলল ভারত

নিজস্ব প্রতিবেদন: ভারতে আওয়ামী লীগের অফিস খোলা এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতির পরিপ্রেক্ষিতে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

ভারতের বক্তব্য

বুধবার (২০ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, "ভারতের মাটিতে আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশবিরোধী বা ভারতের আইনের পরিপন্থী কোনো ধরনের কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়।"

তিনি আরও বলেন, "ভারত সরকার অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ ভারতীয় মাটি থেকে পরিচালিত হতে দেয় না।" একই সঙ্গে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিবৃতি দিয়েছে, তাকে 'ভিত্তিহীন' বলেও দাবি করেন তিনি।

জয়সওয়াল আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের জনগণের ইচ্ছানুসারে সেখানে শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের অভিযোগ

এর আগে বুধবার (২০ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, "নিষিদ্ধ" রাজনৈতিক দল আওয়ামী লীগ ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় তাদের অফিস স্থাপন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধ ও ফৌজদারি মামলার পলাতক একাধিক আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং সেখানে প্রচারপত্রও বিতরণ করেন।

আরও পড়ুন- ভারতে আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান

আরও পড়ুন- ত্রয়োদশ সংসদ নির্বাচন: রোডম্যাপের খসড়া চূড়ান্ত

বাংলাদেশ সরকার এই ধরনের কর্মকাণ্ডকে দেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা হিসেবে উল্লেখ করে। পাশাপাশি এটি বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...