| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ বিমান থেকে কোটি টাকার ১০ চাকা চুরি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২০ ১৩:১৯:৫১
বাংলাদেশ বিমান থেকে কোটি টাকার ১০ চাকা চুরি

নিজস্ব প্রতিবেদন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা 'চুরি করে' একটি বেসরকারি বিমান সংস্থাকে দেওয়ার অভিযোগ উঠেছে বিমানের দুই কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। চুরি যাওয়া চাকাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

বিমানের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চুরি যাওয়া চাকাগুলোর ব্যবহার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং সেগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারের পাশে অবস্থিত ‘অকশন শেডে’ সংরক্ষিত ছিল।

গত সোমবার (১৮ আগস্ট) বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন জিডিতে উল্লেখ করেন, ১৬ আগস্ট (শনিবার) সন্ধ্যায় ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান, যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়েই দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তাকে চাকাগুলো 'ব্যবহারের জন্য' দেওয়া হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, "উড়োজাহাজের চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।"

সাম্প্রতিক সময়ে বিমানের একাধিক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছিল। এই ঘটনার পর বিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আরও একবার প্রশ্নের মুখে পড়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...