| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অসংলগ্ন মন্তব্যে বিএনপির বুলু ও দুদুকে সতর্কবার্তা নোটিশ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৬ ০৯:৫৪:০০
অসংলগ্ন মন্তব্যে বিএনপির বুলু ও দুদুকে সতর্কবার্তা নোটিশ

অসঙ্গত ও বিতর্কিত বক্তব্যের কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কতামূলক নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

৫ জুন বৃহস্পতিবার রাতে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই নোটিশ দেওয়া হয়। সম্প্রতি এই দুই নেতার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

২০ মে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপির নেতারা যদি একসঙ্গে প্রস্রাব করেন, তাহলে সেই স্রোতে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা।” তিনি আরও বলেন, “বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে এমন কথা বলো না, যার দায়িত্ব নিতে পারবে না।”

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, বরকতউল্লা বুলু এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা হিসেবে আলোচিত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলছেন।

দল মনে করছে, এসব মন্তব্য বিএনপির অবস্থান ও ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক, তাই এ বিষয়ে নেতাদের সতর্ক করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...