| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার সামনে যে বিষয়ে ‘তর্কে’ জড়ালেন সালাহউদ্দিন ও নাহিদ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৩ ২২:১০:২৮
প্রধান উপদেষ্টার সামনে যে বিষয়ে ‘তর্কে’ জড়ালেন সালাহউদ্দিন ও নাহিদ

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। মূলত নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে এই বিতর্ক সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা শুরু হয়েছিল আগের দিন, সোমবার (২ জুন)। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন এবং পরে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত শোনেন।

বিএনপির পক্ষ থেকে বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, "৩১ ডিসেম্বরের পর আর জাতীয় নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। বিএনপি এক দিনও সময় বাড়াতে রাজি নয়।"

এ বক্তব্যের জবাবে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, "কিছু দল ভারতের অবস্থানের সঙ্গে মিল রেখে ডিসেম্বরেই নির্বাচন চাইছে। তাদের বক্তব্য ভারতের সুরেই যাচ্ছে।"

নাহিদের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সালাহউদ্দিন বলেন, "ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি তা ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায়, তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে।"

এই মন্তব্যের পর উভয় পক্ষের মধ্যে হালকা উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে উপস্থিত অন্য রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে শান্ত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...