| ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

আ.লীগ নেতার কারখানা থেকে ২০ হাজার কুকি-চিনের পোশাক জদ্ব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৩ ১১:২৪:৫৬
আ.লীগ নেতার কারখানা থেকে ২০ হাজার কুকি-চিনের পোশাক জদ্ব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ইউনিফর্ম তৈরির জন্য ফেব্রিক সরবরাহের অভিযোগে সোমবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে সাবেক এমপি ছালামের ছোট ভাইসহ চারজনকে আটক করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে কেএনএফ-এর ইউনিফর্ম তৈরির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এরপর চারজনকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ চলছে।

আটক ব্যক্তিরা হলেন, সাবেক এমপি আবদুচ ছালামের ছোট ভাই ও কারখানার পরিচালক তারেকুল ইসলাম, এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান।

জানা গেছে, ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামে কারখানাটি ছালাম পরিবারের মালিকানাধীন ওয়েল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আবদুচ ছালাম আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি একসময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ১৭ মে বায়েজিদ বোস্তামী থানার রিংভো অ্যাপারেলস নামের একটি কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম, ২৬ মে নয়াহাট এলাকার একটি গুদাম থেকে ১১ হাজার ৭৮৫টি এবং ২৭ মে ডিটি রোডের একটি কারখানা থেকে আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ।

পুলিশ বলছে, এসব পোশাক আসলেই কেএনএফ সদস্যদের জন্য তৈরি হয়েছিল কি না, তা যাচাই করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ম্যাচ জমে উঠেছে। ম্যাচের ৮৩ মিনিট শেষে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...