| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ড. ইউনূসের চারপাশে বিষাক্ত বলয়! চক্রান্তকারীদের নাম বললেন জুলকারনাইন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৩ ২০:১১:৩৮
ড. ইউনূসের চারপাশে বিষাক্ত বলয়! চক্রান্তকারীদের নাম বললেন জুলকারনাইন

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের চারপাশে একটি ‘বিষাক্ত চক্র’ (টক্সিক সার্কেল) সক্রিয়ভাবে কাজ করছে—এমন বিস্ফোরক দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

গত ২৩ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ড. ইউনূস একজন সম্মানিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৮৪ বছর বয়সী ব্যক্তি। তিনি নিজের কর্মগুণেই নোবেলসহ অনেক অর্জনের মালিক হয়েছেন।

তবে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর তাঁর পাশে চিহ্নিত ৩-৪ জন ব্যক্তির মাধ্যমে একটি কুচক্রী বলয় গড়ে উঠেছে বলে দাবি করেন জুলকারনাইন। তিনি লিখেছেন, এসব ব্যক্তি নিয়মিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন এবং ইউনূসকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন।

জুলকারনাইনের ভাষায়, “এরা চায় না দেশে কোনো মূলধারার রাজনৈতিক দল টিকে থাকুক। বরং সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়।”

তিনি সরাসরি নূরুল ইসলাম ভূঁইয়া ছোটনসহ কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, “এই ছোটন চক্র হাসিনা শাসনামলের গুম-খুন আতঙ্কের ন্যায় একটি ভয় ও ঘৃণার বলয় তৈরি করছে।”

তিনি দেশের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও জনগণের প্রতি আহ্বান জানান, যেন এই পরিস্থিতি থেকে মুক্তি দিয়ে ড. ইউনূসকে সম্মানের সঙ্গে তাঁর দায়িত্ব শেষ করতে সহায়তা করা যায়, এবং যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারে ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়।

সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে আহ্বান জানিয়ে জুলকারনাইন বলেন, “দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সে বিষয়ে আমাদের আস্থা রাখা উচিত।”

পরে আরেকটি পোস্টে তিনি হুঁশিয়ার করেন, খলিল, ছোটন, শুভ্র, রিজওয়ানা, ফরহাদ মাজহারসহ কিছু প্রভাবশালী ব্যক্তির প্রভাব থেকে অন্তর্বর্তী সরকারকে মুক্ত করা না গেলে সংকট আরও গভীর হতে পারে। তার মতে, এখনই সময়—এই "ডার্ক মাইন্ডেড" লোকদের দূরে সরিয়ে দিয়ে সৎ, নিরপেক্ষ ও অরাজনৈতিক ব্যক্তিদের পরামর্শদাতা হিসেবে সামনে আনা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে ভারত ও ব্রাজিলের মধ্যকার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রীতি ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...