| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার পদত্যাগে উত্তাল রাজনীতি, দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৩ ১৭:১৬:৫৯
প্রধান উপদেষ্টার পদত্যাগে উত্তাল রাজনীতি, দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক

রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক যুগান্তকারী ঘোষণায় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন, দেশের প্রয়োজনে তিনি, সাংবাদিক কনক সারওয়ার এবং লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগকে কেন্দ্র করে যখন জাতীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে, তখন এই ত্রয়ীর এমন সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর ১১টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পিনাকী লেখেন—“যদি দেশের প্রয়োজন হয় এবং অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তবে আমরা তিনজন একসঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখব।”

পিনাকীর এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাংবাদিক ইলিয়াস হোসেনও একই ফেসবুক কার্ডটি তার ভেরিফায়েড পেজে শেয়ার করে মন্তব্য করেন, “ইনশাআল্লাহ।”

এই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বইছে। অনেকেই মনে করছেন, এই ত্রয়ীর ফিরে আসা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...