| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ভিপি নুরের নামে বড় অভিযোগ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২১ ২০:৫২:১৩
ভিপি নুরের নামে বড় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ‘পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা’ এবং নগর ভবনের সামনে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে।

বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ১৮ তারিখ নুরুল হক নুর ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার চাপ দেন। তবে প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কোনো কাজ দেওয়া সম্ভব নয়। কিন্তু নুর তখনও নিজের দাবিতে অনড় থাকেন এবং অফিসে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেন।

এরই জের ধরে গত মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু সমর্থকসহ হাজির হয়ে নুর ‘গণঅধিকার পরিষদের’ ব্যানারে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ডিএনসিসি প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, যার ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় বলে জানায় সিটি করপোরেশন।

এ বিষয়ে নুরুল হক নুরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...