| ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২২ ২০:৪৫:০১
আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় সাড়ে আট মাস আগে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। এরপর দলটির অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগসহ দলটিকে নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার দাবি তুলেছে নানা মহল।

এই পরিস্থিতিতে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে দল নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের জন্য আইন, আদালতের রায় এবং পূর্ব রয়েছে। তবে এই মুহূর্তে তিনি কিছু বলতে চান না—সবকিছু বিচারিক প্রক্রিয়া ও জনমতের ওপর ছেড়ে দিয়েছেন।

তিনি জানান, যদি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সম্মতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব আসে, অথবা কোনো আদালতের পর্যবেক্ষণে তা উঠে আসে, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না। এখনো অনেক সময় আছে, এই সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া ও জনমতের আরও পরিপক্ব প্রকাশ ঘটবে। সেখান থেকেই ভবিষ্যতের পথ নির্ধারিত হবে।

নির্বাচনের সময়সূচি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে টাইমলাইন দিয়েছেন, সেটি অক্ষুণ্ন থাকবে।

নিজের ভূমিকাসংক্রান্ত প্রশ্নে তিনি জানান, গোপনীয়তার শপথের কারণে এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তবে তিনি দায়িত্বশীলতার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ধাপে মতবিরোধ দেখা দিলেও তা যেন বড় কোনো দ্বন্দ্বে পরিণত না হয়—এই চেষ্টাই ছিল বলে জানান তিনি।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ম্যাচ জমে উঠেছে। ম্যাচের ৮৩ মিনিট শেষে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...