| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিসেম্বরই শেষ সময়’, নতুন কৌশলে বিএনপি

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৯ ১০:৫০:০৩
‘ডিসেম্বরই শেষ সময়’, নতুন কৌশলে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় বলে জানায়। তবে সরকার পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত নয়।

এই অবস্থানে বিএনপি প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে এবং নির্বাচন আয়োজন নিয়ে সরকারের অস্পষ্ট অবস্থানকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে।

এই প্রেক্ষাপটে যুগপথ আন্দোলনের অংশীদার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান নেতৃত্বে বসছে বৈঠক। দুপুর ৩টায় ১২-দলীয় জোট এবং সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, এই বৈঠকে অংশীদার দলগুলোর মতামত জানার পাশাপাশি নির্বাচনে আসন বণ্টন এবং রাজনৈতিক মূল্যায়ন নিয়েও আলোচনা হবে। বিএনপি এদের পাশে থেকে সহযোগিতার আশ্বাসও দেবে।

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ আবারও গরম হতে শুরু করেছে। ডিসেম্বরকে ‘চূড়ান্ত সময়সীমা’ ধরা ও সরকারকে চাপ প্রয়োগের মাধ্যমে বিএনপি নতুন করে একটি কৌশলগত আন্দোলনের দিকে এগোচ্ছে। সামনের দিনগুলোতে যুগপথ রাজনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হবে, সেটাই এখন দেখার বিষয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...