| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আওয়ামী নেতারা নিজেরাই বাচাচ্ছেন ভারতীয় আধার কার্ড পাসপোর্ট

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৮ ১৪:৫৯:৩৪
আওয়ামী নেতারা নিজেরাই বাচাচ্ছেন ভারতীয় আধার কার্ড পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে গুরুতর হুমকি হিসেবে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে যে, আজাদ মল্লিক ওরফে আহম্মেদ হোসেন আজাদ নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিপুল অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের জন্য অবৈধভাবে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করে দিচ্ছিলেন।

আজাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুধু সাধারণ অনুপ্রবেশকারীদেরই নয়, বরং বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের জন্যও ভারতীয় পরিচয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছিলেন। তাদের জন্য প্রস্তুত করা হতো আধার কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র।

ইডির তথ্য অনুযায়ী, আজাদের কার্যক্রম এতটাই বিস্তৃত ছিল যে তাকে ধরতে পশ্চিমবঙ্গের সাতটি স্থানে একযোগে অভিযান চালাতে হয়। তল্লাশির সময় উদ্ধার হয়েছে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা নগদ, একাধিক ডিজিটাল ডিভাইস ও বিপুল নথিপত্র।

প্রকাশিত তথ্যে আরও জানা গেছে, আজাদ একটি প্রোপ্রাইটারশিপ ফার্ম 'মল্লিক ট্রেডিং কর্পোরেশন'-এর মালিক, যার মাধ্যমে তিনি অর্থপাচার, হাওলা এবং অবৈধ মুদ্রা লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে বিপুল পরিমাণ নগদ অর্থ জমা হয়েছে।

আজাদের স্ত্রী মায়মুনা আক্তার ও দুই ছেলে ওসামামিন আজাদ ও ওমর ফারুক এখনও বাংলাদেশেই বসবাস করছেন। তিনি নিয়মিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতেন পরিবারের সঙ্গে দেখা করতে।

কলকাতার বিশেষ পিএমএলএ আদালত আজাদকে ১৩ দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...