৪০ হাজার টাকায় সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা
নিজস্ব প্রতিবেদক: স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে নিজের কোলের শিশুপুত্রকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন এক মা। সেই টাকা দিয়ে কিনেছেন শখের মোবাইল ফোন, নাকের নথ আর পায়ের নুপুর। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে এখন তিনি অনুতপ্ত। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়।
গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির বাবা থানায় অভিযোগ জানালে পুলিশ উদ্ধার অভিযানে নামে।
জানা গেছে, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রবিউল ইসলাম ও লাবনী আক্তার লিজার বিয়ে হয়। রবিউলের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুন্ডুরা শেওড়াতলায়, আর লাবনীর বাড়ি গোপালপুরের বলাটা গ্রামে।
বিয়ের পর থেকেই অভাব-অনটনের কারণে শুরু হয় দাম্পত্য কলহ। সংসারে শান্তি ফেরাতে রবিউল বাড়ির পাশে আলাদা ঘর ভাড়া করে নতুনভাবে সংসার শুরু করেন। চার মাস আগে জন্ম নেয় তাদের ছেলে তামিম। সন্তান জন্মের পর কিছুটা স্থিতি এলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
রবিউল জানান, কিছুদিন আগে লাবনী তাদের সন্তানকে নিয়ে বোনের বাড়ি ভূঞাপুরে যান। এরপর তাকে বারবার অনুরোধ করলেও তিনি ফিরে আসেননি। একপর্যায়ে ফোনে জানান যে, তিনি আর সংসার করতে চান না। পরে হঠাৎই তিনি স্বামীকে জানিয়ে দেন—তামিমকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
এ খবরে হতভম্ব রবিউল কৌশলে স্ত্রীকে ভূঞাপুর থেকে ডেকে এনে পাকুটিয়ায় নিয়ে যান এবং শিশুটির বিক্রির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখন লাবনী শিশুকে বিক্রির কথা স্বীকার করেন। এরপর রবিউল পুলিশকে বিষয়টি জানান।
লাবনী আক্তার বলেন, “আমার মাথা ঠিক ছিল না। মনির নামের একজনের সাহায্যে ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে আমার ছেলেকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল ফোন, পায়ের নুপুর আর নাকের নথ কিনেছি। আমি ভুল করেছি, খুব অনুতপ্ত এখন।”
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, “শিশুটিকে বিক্রির খবর পাওয়ার পর আমরা ব্যবস্থা নিচ্ছি। শিশুটিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; জানুন ফলাফল
- ৩০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচ, জানুন ফলাফল
- চলছে, ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- একটু পর শুরু ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে
- শুরু হল, ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ১৫ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৬০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ১৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ইংল্যান্ড বনাম নরওয়ে কোয়ার্টার ফাইনাল: পরিসংখ্যানে কে এগিয়ে
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে
- চলছে স্পেন বনাম পর্তুগাল হাইভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন এখানে
