| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রহীন দেশও জানতে চায়, বাংলাদেশে নির্বাচন কবে হবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৮ ১৫:৩১:০৬
গণতন্ত্রহীন দেশও জানতে চায়, বাংলাদেশে নির্বাচন কবে হবে

যেসব দেশে গণতন্ত্রের চর্চা নেই, সেসব দেশও জানতে চায় বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে আসে এবং ভারতের পক্ষ থেকে নির্বাচন নিয়ে উদ্বেগ জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কী—জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তার প্রতিক্রিয়া জানান।

তৌহিদ হোসেন বলেন, "নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা হলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিই—এই সরকার নির্বাচন আয়োজন করে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তর করার অঙ্গীকার নিয়ে কাজ করছে। এই কথা সরকার নিজেই বলেছে এবং বারবার বলছে।"

তিনি আরও বলেন, "বিষয়টি শুধু গণতান্ত্রিক দেশ নয়, এমন সব দেশও জানতে চায় যাদের নিজ দেশে গণতন্ত্রের তেমন চর্চা নেই। তারা এটি জানতে চায়, কারণ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হলে বিনিয়োগ ও স্থিতিশীলতার বিষয়ে একটি অনুমান নির্ভরতা তৈরি হয়।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...