| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গ্রেপ্তারের পর যা বললেন তৌহিদ আফ্রিদি

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৫ ১০:৫৫:৫৭
গ্রেপ্তারের পর যা বললেন তৌহিদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদন: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে বরিশাল শহরের বাংলাবাজার এলাকা থেকে আটক করে।

গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদির কিছু মন্তব্য ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।গ্রেপ্তারের সময় যা বললেন আফ্রিদি

গ্রেফতারের একটি ভিডিওতে তৌহিদ আফ্রিদিকে বলতে শোনা যায়, "আমি শুধু ভয় পাইতেছি আমার স্ত্রীটা ছয় মাসের প্রেগন্যান্ট।"

এছাড়া, যখন তাকে জিজ্ঞাসা করা হয় এটি তার ভাড়া বাসা কিনা, তখন তিনি জানান যে এটি তার দাদার বাড়ি এবং বাবার গ্রেফতারের পর তিনি দাদার কবর জিয়ারত করতে এসেছেন।

এর আগে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, "আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।" গাড়িতে ওঠার সময় তিনি জিজ্ঞাসা করেন, "আমরা ডিবিতে যাচ্ছি না?" পাশ থেকে একজন তখন তাকে জানান, "সিআইডি।"

যে কারণে গ্রেফতার হলেন

সিআইডি'র গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন নিশ্চিত করেছেন যে, গত বছর জুলাই অভ্যুত্থানের সময়কার রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি ২৫ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। এই মামলায় তৌহিদ আফ্রিদি ছিলেন ১১ নম্বর আসামি। তার বাবা ও মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীও এই মামলার অন্যতম আসামি। নাসির উদ্দিন সাথীকে এর আগে গত ১৭ আগস্ট গুলশান থেকে গ্রেফতার করা হয়েছিল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...