| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কাঁচামরিচের দাম কমলো কেজিতে ৭০ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৪ ১৪:৩০:৪৭
কাঁচামরিচের দাম কমলো কেজিতে ৭০ টাকা

নিজস্ব প্রতিবেদক: একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৭০ টাকা কমেছে। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ১১০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত দুই দিনে ১৭০ থেকে ১৮০ টাকা ছিল। বন্দরে আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

দাম কমার কারণ ও খুচরা বাজার

আমদানিকারকদের প্রতিনিধি শাহাবুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ট্রাকগুলোয় ত্রিপল দিয়ে ঢেকে রাখার ফলে অনেক কাঁচামরিচ পচে নষ্ট হচ্ছে, যার কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে, হিলির খুচরা বাজারেও কাঁচামরিচের দাম কমেছে। খুচরা বিক্রেতা বিপ্লব শেখ বলেন, খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ টাকা কমে এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই দিন আগেও ২০০ টাকা ছিল।

আরও পড়ুন- অবশেষে চালের দাম কমছে!

আরও পড়ুন- আজকের বাজার দর: চাল, ডাল, তেল, মাছ, মাংস ও সবজির দাম

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন জানান, চলতি মাসে এই বন্দর দিয়ে ১৫৯টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। প্রতি কেজি কাঁচামরিচ ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...