| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৮ ১৪:৪৩:৫৫
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) জমাকৃত অর্থে মুনাফার হার আগের বছরের মতোই ১১ থেকে ১৩ শতাংশ বহাল রাখা হয়েছে। বুধবার (২০২৫ সালের ৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী,

১৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে ১৩ শতাংশ,

১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফা হবে ১২ শতাংশ,

৩০ লাখ ১ টাকার বেশি হলে মুনাফা পাওয়া যাবে ১১ শতাংশ হারে।

আগে সরকারি কর্মচারীরা জিপিএফ-সিপিএফে ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত মুনাফা পেতেন। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে এ হার কমিয়ে আনা হয় ১১ থেকে ১৩ শতাংশে, যা ২০২৩–২৪ অর্থবছরেও বহাল ছিল। এবারও সেই হারই বজায় রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা ১২.৫৫ শতাংশ, অর্থাৎ জিপিএফ-সিপিএফে এখনও তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাচ্ছে।

এক সময় মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত টাকা জিপিএফে রাখা যেত। কিন্তু ২০১৫ সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সীমা কমিয়ে আনা হয় মূল বেতনের সর্বোচ্চ ২৫ শতাংশে। সাধারণত রাজস্ব খাতভুক্ত কর্মচারীরা জিপিএফে টাকা রাখেন, আর রাজস্ব খাতের বাইরে যারা, তারা সিপিএফে টাকা জমা রাখেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিপিএফভুক্ত বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের আর্থিক সামর্থ্য একরকম না হওয়ায়, তারা নিজস্ব বিধি অনুসারে কর্মচারীদের জন্য জিপিএফের সর্বোচ্চ মুনাফার হারকে ভিত্তি ধরে প্রতিষ্ঠানভেদে উপযুক্ত মুনাফার হার নির্ধারণ করতে পারবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...