| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ঘুমের আগে পড়ুন এই দোয়া: বিনা হিসাবে জান্নাত লাভের সহজ উপায়!

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৯ ২৩:১৩:১৮
ঘুমের আগে পড়ুন এই দোয়া: বিনা হিসাবে জান্নাত লাভের সহজ উপায়!

নিজস্ব প্রতিবেদক: ঘুমোনোর আগে একটি বিশেষ দোয়া পড়ে ঘুমালে এবং সেই রাতে যদি মৃত্যু হয়, তবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সওয়াব পাওয়ার কথা হাদিসে বর্ণিত আছে। তবে সেই ব্যাক্তিকে ইমানদার হতে হবে।

দোয়াটি হলো:

ঘুমানোর পূর্বের দোয়া

"আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, ওয়া ফাওওয়াদতু আমরি ইলাইকা, ওয়া আলজা’তু যাহরি ইলাইকা, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা, লা মালজাআ ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা। আ-মানতু বিকিতাবিকাল্লাজি আনজালতা, ওয়া বিনাবিয়্যিকাল্লাজি আরসালতা।"

দোয়াটির অর্থ

"হে আল্লাহ! আমি আমার নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম। আমার সকল বিষয় আপনার কাছে সোপর্দ করলাম এবং আমার পৃষ্ঠদেশকে আপনার দিকে ন্যস্ত করলাম— আপনার রহমতের আশায় এবং আপনার শাস্তির ভয়ে। আপনার পাকড়াও থেকে বাঁচার এবং আপনার আযাব থেকে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, একমাত্র আপনি ছাড়া। আমি আপনার অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান আনলাম এবং আপনার প্রেরিত নবীর প্রতিও ঈমান আনলাম।"

ফজিলত

এই দোয়াটি পড়ার পর যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় এবং সেই রাতেই তার মৃত্যু হয়, তাহলে সে ফিতরাতের ওপর মৃত্যু বরণ করলো অর্থাৎ সে ইসলামের মৌলিক স্বভাব বা প্রকৃতির ওপর মৃত্যুবরণ করলো। সহীহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসে এর ফজিলত উল্লেখ আছে। রাসূলুল্লাহ (সা.) সাহাবী বারা ইবনে আযিব (রা.)-কে এই দোয়াটি ঘুমানোর আগে পড়ার নির্দেশ দিয়েছিলেন।

এই দোয়াটি সহজ এবং এর ফজিলত অনেক বেশি। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...