শবে বরাত ২০২৬ কবে
শবে বরাত ২০২৬: কবে পালিত হবে এই মহিমান্বিত রাত?
নিজস্ব প্রতিবেদক: ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও রহমতের রজনী পবিত্র শবে বরাত আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পালিত হবে। গত ১৯ জানুয়ারি (সোমবার) বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।
তারিখ নির্ধারণের হিসাব:
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) রজব মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে এবং ২১ জানুয়ারি (বুধবার) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হয়েছে। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাতে) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতেই পালিত হবে এই পবিত্র রজনী।
সরকারি ছুটি:
শবে বরাতের পরের দিন বাংলাদেশে সাধারণ ছুটি থাকে। সেই অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি থাকবে। এই রজনীর আগমন মূলত পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহন করে।
শবে বরাতের তাৎপর্য:
ফারসি 'শব' শব্দের অর্থ রাত এবং আরবি 'বরাত' শব্দের অর্থ মুক্তি। অর্থাৎ শবে বরাত মানে হলো গুনাহ বা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও ক্ষমার দরজা খুলে দেন।
আমল ও ইবাদত:
নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা অনুযায়ী, নবীজির (সা.) যুগ থেকে সাহাবায়ে কেরাম ও তাবেইনদের মাধ্যমে এই রাতে নফল ইবাদতের আমল চলে আসছে। এটি ভাগ্য রজনী হিসেবেও পরিচিত, যেখানে মানুষ পরম করুণাময়ের কাছে আগামী বছরের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
