| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

রোজা ২০২৬: রমজান শুরুর নতুন তারিখ ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৩:৪১:৫০
রোজা ২০২৬: রমজান শুরুর নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের কোটি কোটি মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসা পবিত্র রমজান মাসের চাঁদ দেখা নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা 'ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার' (আইএসি)। সংস্থাটির সর্বশেষ বিবৃতিতে রমজান শুরুর আগের সম্ভাব্য তারিখ সংশোধন করা হয়েছে।

কবে দেখা যাবে রমজানের চাঁদ?

আইএসি-র রোববারের (১ ফেব্রুয়ারি) বিবৃতি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

আগে ধারণা করা হয়েছিল যে ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা যাবে। তবে নতুন পর্যবেক্ষণে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে থাকলেও তা দৃশ্যমান হবে না। ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর আরব আমিরাতের আকাশে এক মিনিটের জন্য এই চাঁদ দেখা দিতে পারে।

বাংলাদেশে রোজা শুরু কবে?

সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয়। সেই হিসেবে জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাস সত্যি হলে:

* ২০ ফেব্রুয়ারি (শুক্রবার): বাংলাদেশে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

* ২১ ফেব্রুয়ারি (শনিবার): বাংলাদেশে প্রথম রোজা শুরু হতে পারে।

সিয়াম সাধনার গুরুত্ব

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো রোজা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদতের মাধ্যমে মুসলিমরা মহান আল্লাহর সন্তুষ্টি ও আত্মশুদ্ধি অর্জন করেন। রমজানের শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে উদযাপিত হয় মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...