| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আজ চাঁদ দেখা যায়নি, শবেবরাত কবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১৯ ২০:০৫:৩২
আজ চাঁদ দেখা যায়নি, শবেবরাত কবে

৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে আজ সোমবার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। শবে বরাতের পরদিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে, যা এবার ৪ ফেব্রুয়ারি (বুধবার) হতে যাচ্ছে।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ভাগ্যরজনী হিসেবে পরিচিত এই রাতে বিশেষ ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করা হয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...