| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

যুদ্ধাবস্থায় প্রবাসীদের জন্য কুয়েত সরকারের বড় ঘোষণা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ০৫ ১৪:১৩:৪৮
যুদ্ধাবস্থায় প্রবাসীদের জন্য কুয়েত সরকারের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে কুয়েত সরকার। বর্তমান সংকটকালীন অবস্থা বিবেচনায় নিয়ে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩ মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ ১ মাস বাড়িয়ে দেওয়া হয়েছে।

ভিসা নবায়নে স্বয়ংক্রিয় পদ্ধতি

কুয়েত মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে। ফলে প্রবাসীদের কষ্ট করে আবাসিক বিভাগে (রেসিডেন্সি অ্যাফেয়ার্স) যাওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি এই বর্ধিত সময়ের জন্য কোনো ফি বা জরিমানা দিতে হবে না বলে নিশ্চিত করেছে সরকার।

ছুটিতে থাকা প্রবাসীদের জন্য সুবিধা

যারা বর্তমানে ছুটিতে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তাদের জন্য বড় সুখবর দিয়েছে মন্ত্রণালয়। এসব প্রবাসীকে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হবে। এই সুবিধা পেতে কোনো বাড়তি ফি দিতে হবে না এবং মেয়াদ শেষে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে।

পরিস্থিতি বিবেচনায় সময় বাড়ানোর ইঙ্গিত

কুয়েত সরকার জানিয়েছে, আঞ্চলিক যুদ্ধাবস্থা বা পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। প্রবাসীদের নিরাপত্তা ও আইনি জটিলতা এড়াতে কুয়েত সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বিশেষ করে যারা যাতায়াত বা ফ্লাইট সংকটের আশঙ্কায় ছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধরণের স্বস্তি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...