আজও ঢাকার পরিস্থিতি ভয়াবহ খারাপ
শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানীতে বায়ুদূষণ ব্যাপকভাবে বেড়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে সবার শীর্ষে উঠে এসেছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। এর আগেও রোববার (৫ জানুয়ারি) বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল প্রথমে।
আইকিউএয়ার বাতাসের মানের লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা মানুষের কাছে শহরের বাতাসের বর্তমান অবস্থার তথ্য সরবরাহ করে এবং সতর্ক করে। সোমবার সকালে আইকিউএয়ার সূচকে ঢাকার বাতাসের মান ছিল ২৬৬, যা নাগরিকদের জন্য 'খুবই অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত। এই অবস্থায় শহরের বাসিন্দাদের জানালা বন্ধ রাখার পাশাপাশি বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। সেখানে বাতাসের মানের স্কোর ২৫২, যা 'খুবই অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত। একইভাবে, ২২৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয়, যেখানে বাতাসও 'খুবই অস্বাস্থ্যকর' বলে চিহ্নিত।
একিউআই স্কোরের মান বিচার করা হয় নিম্নলিখিতভাবে: ০ থেকে ৫০ পর্যন্ত স্কোর 'ভালো', ৫১ থেকে ১০০ 'মাঝারি', ১০১ থেকে ১৫০ 'অস্বাস্থ্যকর' এবং ১৫১ থেকে ২০০ 'অস্বাস্থ্যকর বায়ু' হিসেবে চিহ্নিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে ধরা হয় এবং এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের বাইরে যেতে নিষেধ করা হয়। এরও বেশি স্কোর (৩০১ থেকে ৪০০) 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
