| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৪ ০৮:৩৭:৫৬
দেশজুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং সাগরে লঘুচাপের প্রভাবে রবিবার সকাল থেকে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার দেশের ২৮টি আবহাওয়া স্টেশনে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। তবে রাতের বেলায় রাজধানীসহ কিছু স্থানে বৃষ্টি হয়েছে, যেখানে রাজধানীতে প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, "আবার বৃষ্টি শুরু হয়েছে। সপ্তাহজুড়েই বৃষ্টির প্রবণতা থাকবে, তবে তা একটানা হবে না। কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে।"

তবে এই বৃষ্টির মধ্যেও তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। আফরোজা সুলতানা বলেন, "এ সময়কার বৃষ্টির বৈশিষ্ট্যই এমন— বৃষ্টি হলেও গরম কমে না।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় ভোর ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...