৬ বিভাগে তুমুল বৃষ্টির আভাস
আজ, রবিবার থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগ ব্যতীত দেশের বাকি ছয়টি বিভাগে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।
পোস্টে বলা হয়েছে, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দুপুর আড়াইটার পর থেকে রাতের মধ্যে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও রাজশাহীতে রাত ১০টার মধ্যে বৃষ্টি আঘাত হানতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনীতে দুপুর ৩টা থেকে বিকেল ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর ও বরিশাল বিভাগের বিস্তারিত পূর্বাভাস
রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট জেলার অনেক জায়গায় বিকেল ৫টা এবং নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার অনেক জায়গায় রাত ১০টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বরিশাল জেলায় বিকেল ৪টার মধ্যে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে, সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে
- ৬০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের মহারণ—সরাসরি দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- শুরু হলো আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ প্রকাশ; লাইভ দেখুন এখানে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হয় গোল্ডেন বুটের লড়াইয়ে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম স্পেন; শেষ ৩ দেখায় কার পাল্লা ভারী!
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার
