ইতিহাসের সর্বোচ্চ বাড়ল স্বর্ণের দাম
জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৬ ২২:২৯:০১
নিজস্ব প্রতিবেদন:দেশের বাজারে আজ বাড়ান হয়েছে সোনার দাম। ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা আগামীকাল (০৭ অক্টোবর) কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দামে অন্যান্য ক্যারেট অনুযায়ী সোনার মূল্য দাঁড়িয়েছে:
| ক্যারেট | মূল্য বাড়ান (ভরিপ্রতি) | নতুন মূল্য (ভরিপ্রতি) |
|---|---|---|
| ২২ ক্যারেট | ৩ হাজার ১৯৩টাকা। | ২ লাখ ৭২৬ টাকা। |
| ২১ ক্যারেট | ৩ হাজার ৪৫৩ টাকা। | ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা। |
| ১৮ ক্যারেট | ২ হাজার ৯৭১ টাকা। | ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা। |
| সনাতন পদ্ধতি | ২ হাজার ৬৯১ টাকা। | ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা। |
গত ০৪ অক্টোবরসর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল। যা আজ ০৫ অক্টোবরপর্যন্ত সেই দামেই সোনা বিক্রি হয়েছে।
হাসান/
