| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে হালকা বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৬ ১১:৪৯:২৮
সারাদেশে হালকা বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আশ্বিন মাস প্রায় শেষের দিকে। আর মাত্র ৯ দিন পরই শুরু হচ্ছে হেমন্তের কার্তিক মাস। এই সময়ে প্রকৃতিতে এখন থেকেই মিলছে হেমন্তের আগমনী বার্তা, যার ইঙ্গিত দিচ্ছে কমতে থাকা তাপমাত্রা।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৭টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এর পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সূর্যের দেখা মিললেও তা মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছিল। এর ফলে গতকাল রোববারের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কমে দাঁড়িয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াসে।

দেশজুড়ে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

গতকাল দেশের উত্তরাঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২০, নীলফামারীর ডিমলায় ৮২, রংপুরে ৫৩ এবং দিনাজপুরে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...