| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক: ৩ কারণ জানালেন চিকিৎসক

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২২ ০৯:২৫:১৯
ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক: ৩ কারণ জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে বিশ্বজুড়ে হার্ট অ্যাটাকের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। চিকিৎসকরা বলছেন, ঘুমের মানের অবনতিও এর একটি অন্যতম কারণ হতে পারে। বিশেষ করে, স্লিপ অ্যাপনিয়া নামক একটি ঘুমের রোগ, যেখানে ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়, তা হৃদরোগের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়।

ভারতের এশিয়ান হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. প্রীতেক চৌধুরী জানান, স্লিপ অ্যাপনিয়া সবচেয়ে সাধারণ ঘুমের রোগগুলোর একটি। এই রোগে শ্বাসপ্রশ্বাসে বারবার বাধা পড়ায় হৃদপিণ্ডের ওপর সরাসরি চাপ সৃষ্টি হয়, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের জন্ম দিতে পারে।

যেভাবে স্লিপ অ্যাপনিয়া হৃদপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে

ডা. চৌধুরীর মতে, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে গেলে শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। এতে মস্তিষ্ক জেগে ওঠে এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। এভাবে সারা রাত বারবার অক্সিজেনের ঘাটতি ও হঠাৎ জেগে ওঠা হৃদপিণ্ডের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। এর ফলে:

* উচ্চ রক্তচাপ ও স্ট্রোক: ঘন ঘন অক্সিজেনের অভাবে রক্তনালিগুলো শক্ত ও স্থিতিস্থাপকতা হারাতে থাকে, যা দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

* অনিয়মিত হার্টবিট: দীর্ঘদিনের স্লিপ অ্যাপনিয়া থেকে হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে, যা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতো মারাত্মক রোগের কারণ হয়। এটি রাতের বেলায় হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকিও বাড়িয়ে দেয়।

* হৃদপিণ্ড বিকল: এই সমস্যা হৃদপিণ্ডের পেশিকে দুর্বল করে দিতে পারে, যা হার্ট ফেইলিওর বা হৃদপিণ্ড বিকল হওয়ার দিকে নিয়ে যায়।

আরও পড়ুন- হার্ট অ্যাটাকের ১ মাস আগে শরীরে দেখা দেয় ১২টি সংকেত

আরও পড়ুন- হার্ট অ্যাটাকের আগে শরীর যে ৮ সতর্ক সংকেত দেয়

ঘুমের মধ্যে হঠাৎ হাঁসফাঁস করে জেগে ওঠা বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ঘুমের মানের দিকে মনোযোগ দেওয়া হৃদরোগ প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ অংশ।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...