| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

যে ভুলে নষ্ট হচ্ছে আপনার লিভার

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২২ ২১:০১:৪৬
যে ভুলে নষ্ট হচ্ছে আপনার লিভার

নিজস্ব প্রতিবেদক: আমাদের সুস্থ থাকার জন্য লিভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু আমরা না বুঝেই কিছু ভুল অভ্যাসের কারণে এই অঙ্গটির মারাত্মক ক্ষতি করি। জীবনযাপনের কিছু ভুলের কারণে লিভারের রোগের ঝুঁকি বাড়ে।

লিভার নষ্ট হওয়ার প্রধান কারণগুলো

* অতিরিক্ত মদ্যপান: নিয়মিত অ্যালকোহল সেবন লিভারের সবচেয়ে বড় শত্রু। এতে ফ্যাটি লিভার, প্রদাহ এবং নানা ধরনের জটিল রোগ হতে পারে।

* বেশি বেশি ওষুধ খাওয়া: সামান্য অসুস্থতা বা ব্যথা হলেই অতিরিক্ত পরিমাণে ওষুধ খাওয়া লিভারের ক্ষতি করে। এমনকি এতে লিভার ফেইলিওরও হতে পারে।

* ধূমপান: সিগারেটের ক্ষতিকর রাসায়নিক পদার্থ শুধুমাত্র ফুসফুসের নয়, লিভারের কোষেরও মারাত্মক ক্ষতি করে।

* অস্বাস্থ্যকর খাবার: অতিরিক্ত তেল-মসলাযুক্ত, প্রসেসড ফুড এবং কৃত্রিম মিষ্টি লিভারের জন্য খুবই ক্ষতিকর। এর বদলে ফল ও শাকসবজি বেশি করে খেলে লিভার সুস্থ থাকে।

* পর্যাপ্ত ঘুম না হওয়া: প্রতিদিন ৭-৮ ঘণ্টা না ঘুমালে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যা লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা কমিয়ে দেয়।

* সকালে খালি পেটে থাকা: সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ কিছু না খেলে লিভারের কাজের চাপ বাড়ে, যা ধীরে ধীরে এর কার্যকারিতা কমিয়ে দেয়।

* টিকা না নেওয়া: হেপাটাইটিস বি প্রতিরোধের জন্য টিকা অত্যন্ত জরুরি। এই টিকা না নিলে লিভারের মারাত্মক রোগের ঝুঁকি বাড়ে।

* অতিরিক্ত ভিটামিন বা সাপ্লিমেন্ট: অতিরিক্ত নিউট্রিশন সাপ্লিমেন্ট, বিশেষ করে ভিটামিন এ বেশি গ্রহণ করলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।

* শারীরিক শ্রমের অভাব: শারীরিক পরিশ্রম না করলে শরীরে চর্বি জমে, যা লিভারের রোগের একটি বড় কারণ। নিয়মিত ব্যায়াম, হাঁটাচলা বা কায়িক শ্রম লিভারকে সুস্থ রাখে।

* মল-মূত্র চেপে রাখা: সকালে মল-মূত্র চেপে রাখলে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে লিভারকে দুর্বল করে দিতে পারে।

আরও পড়ুন- খালি পেটে রসুন খাওয়ার ৬ উপকারিতা

আরও পড়ুন- সারাদেশে ভাইরাস জ্বর; দ্রুত সেরে ওঠার ৫ উপায়

লিভার সুস্থ রাখতে এই ভুল অভ্যাসগুলো থেকে দূরে থাকা জরুরি।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...